কলকাতা: তৃণমূলকে ধরাশায়ী করে ক্ষমতায় বিজেপি (BJP)। এহেন আবহে সোশ্যাল পোস্টে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এদিন তিনি (Actor Prosenjit Chatterjee) লিখেছেন, আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে, আমার একটাই বিনীত অনুরোধ, দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না। আমি কাউকে ফোন করিনি। বরং আমার ছোট ভাই, ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে, কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য। আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সাথে রাজনীতির কোনও যোগসূত্র নেই।’
আরও পড়ুন, হেরেও ইস্তফায় ‘নারাজ’ মমতা, এবার কোন পথে এগোবে BJP ?”