Last Updated:
Murshidabad Medical College: সারা দেশকে দিশা দেখাচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অস্থি বিভাগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরল অস্ত্রোপচারের প্রশিক্ষণ নিতে এখানে ছুটে এলেন চিকিৎসকেরা।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থি বিভাগ সারা দেশকে নতুন দিশা দেখাচ্ছে। শুধু এই রাজ্য নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকরা বিরল অস্ত্রোপচারের প্রশিক্ষণ নিতে এখানে ছুটে আসছেন।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থোপেডিক সোসাইটির পক্ষ থেকে জাতীয় স্তরে একটি সেমিনার আয়োজন করা হয়েছিল। মানবদেহের কোমরের বল ভেঙে গেলে চিকিৎসকদের কী করতে হবে সেই নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। গত আট বছর ধরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই চিকিৎসা চলে আসছে। ফলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থি বিভাগ নতুন দিশা দেখাচ্ছে। কোমরের বল ভেঙে গেলে কীভাবে চিকিৎসা করা যাবে, সেই নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জেন্ট অমিও কুমার বেরা জানিয়েছেন, সারা ভারতের মধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেই খুব জটিল অস্থি অস্ত্রোপচার নিয়ে এই চিকিৎসা চলছে। মর্ডান সার্জিক্যাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে লাইভ সার্জারি ও চিকিৎসা দেখানো হয় চিকিৎসকদের। এই অস্ত্রোপচার প্রশিক্ষণের ফলে আগামীদিনে রোগীরাও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দিশা দেখতে পাবেন।
Murshidabad,Murshidabad,West Bengal
Murshidabad Medical College: সারা দেশকে দিশা দেখাচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অস্থি বিভাগ! বিরল অস্ত্রোপচারের প্রশিক্ষণ নিতে হাজির ভিনরাজ্যের ডাক্তাররা