Last Updated:
West Bengal Assembly Election 2026: ভোটের লাইনে দাঁড়াতে অনীহা, তাই বিশেষভাবে সক্ষম সাজার নাটক! হাড়োয়ায় ভোট দিয়ে বেরোনোর পর সাবান আলীর দিব্যি হেঁটে চলে যেতেই তাজ্জব হয়ে গেলেন অন্যান্যরা।
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শান্তিপূর্ণ ভোটে চমক! বিশেষভাবে সক্ষম সেজে আগে ভোট, তারপর স্বাভাবিক হাঁটা! হাড়োয়ায় ভোটারের কাণ্ডে হতবাক সবাই। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্যেই সামনে এল এক অদ্ভুত ঘটনা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাড়োয়া বিধানসভার দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের ১৫৯ নম্বর বুথে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবান আলী নামে এক ব্যক্তি নিজেকে বিশেষভাবে সক্ষম হিসেবে তুলে ধরে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো সাধারণ ভোটারদের পিছনে ফেলে আগে ভোট দেওয়ার সুযোগ পান। তার এই অবস্থায় সহানুভূতি দেখিয়ে কর্তব্যরত কর্মীরাও তাকে অগ্রাধিকার দেন। কিন্তু আসল ‘টুইস্ট’ আসে তার পরেই।
North Twenty Four Parganas,West Bengal
West Bengal Election 2026: লাইন এড়াতে ‘অস্কার’ জেতা অভিনয়! ভোট দিতেই উধাও শারীরিক অক্ষমতা, অন্যদের বোকা বানিয়ে দৌড় সাবান আলীর