Last Updated:
৬৭ বছরে ভাঙল আজীবনের বিশ্বাস! ‘ভোট ভাঁওতা’ তত্ত্ব সরিয়ে প্রথমবার ভোটে হাওড়ার সুভাষ কোলে
হাওড়া, রাকেশ মাইতি: হাতে ভোটার স্লিপ, মুখে দৃঢ়তার ছাপ, ভোট দিতে গেলেন হাওড়ার শিক্ষক সুভাষ কোলে। ৬৭ বছর বয়সে জীবনে প্রথমবার ভোট দিতে গেলেন তিনি। ভোটাধিকার পাওয়ার পর কেটেছে প্রায় ৫ দশক, কিন্তু এই প্রথম তিনি ভোট দিলেন। সকাল সকাল ফাইল ঘেঁটে পরিচয় পত্র খুঁজে বার করছেন সুভাষ কোলে। দীর্ঘদিন নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকা এই মানুষটির মনে, ” ভোট আসলে সাধারণ মানুষের জন্য ভাঁওতা। কোনও দলই সাধারণ মানুষের জন্য প্রকৃত কাজের মানসিকতা নিয়ে আসে না। তাই তাদের নির্বাচিত করতে ভোটদানে অংশ নিতে ইচ্ছে করে না।
কিন্তু এবার ভোট দেবেন সুভাষ কোলে। এতদিন তাঁর ভোট না দেওয়ার নেপথ্যে ছিল তাঁর রাজনৈতিক গুরু সুশীল কুমার মুখোপাধ্যায়ের প্রভাব। তাঁর কাছ থেকেই তিনি শুনেছিলেন—“ভোট একটা ভাঁওতা”, তাই এত বছর নিজেকে সরিয়ে রেখেছিলেন নির্বাচনী প্রক্রিয়া থেকে।
তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁর অবস্থান। সুভাষ কোলের দাবি, দেশের ও বাংলার বর্তমান পরিস্থিতি তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ৬৭ বছর বয়সে প্রথমবার ভোট দিতে যাওয়ার এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয়, বরং দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে নতুন করে গণতন্ত্রে আস্থা রাখার ইঙ্গিত!
Haora,West Bengal