রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শনিবার পর্যন্ত চলতে পারে। পূর্ব বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। এটি অক্ষরেখা তৈরি হয়েছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের উপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে, রোদের তেজ বাড়বে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা-সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার কালবৈশাখীর সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। এই চার্ জেলা থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে এবং শুষ্ক আবহাওয়া বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহাওয়া:
ঝড়বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা।
আজ, শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
শনিবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় সকালে মনোরম পরিবেশ থাকবে। ঝড়বৃষ্টিতে তাপমাত্রা কমেছে অনেকটাই। সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ তীব্র হবে। বেলা বাড়লে আর্দ্রতা বেশি থাকায় সামান্য অস্বস্তি হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। শপথের দিন শনিবারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুপুর থেকে রাতের মধ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৮.৭ মিলিমিটার।