Last Updated:
WB Madhyamik Result 2026 Today চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এবার ছাত্রের সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬ জন।
কলকাতা: আজ প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল সাড়ে নটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এ বছর প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী আবেদন করেছিলেন।
গত ২র ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০:১৫এ পর ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন। প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করবে আজ মধ্যশিক্ষা পর্ষদ। আজ থেকেই স্কুল থেকে ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
কীভাবে রেজাল্ট দেখবেন: অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ যান।”Madhyamik Results 2026″ লিঙ্কে ক্লিক করুন।আপনার ‘রোল নম্বর’ এবং ‘জন্ম তারিখ’ (Date of Birth) লিখুন।’Submit’ বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবেন।ভবিষ্যতের জন্য মার্কশিটটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।
ওয়েবসাইটে কোন টেকনিক্যাল কারণে ফলাফল দেখতে অসুবিধা হলে ছাত্রছাত্রীরা এসএমএস-এর (SMS) মাধ্যমেও দ্রুত ফলাফল জানতে পারবে। এর জন্য মোবাইলের মেসেজ বক্সে গিয়ে WB 10 <রোল নম্বর> লিখে পাঠাতে হবে ৫৬০৭০, ৫৬২৬৩ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়াও গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করে সরাসরি রেজাল্ট দেখার সুযোগ থাকছে।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এবার ছাত্রের সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬ জন।
Kolkata,West Bengal
