বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সোনার বাজারে একাধিক আন্তর্জাতিক কারণ কাজ করছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তা, ডলারের ওঠানামা, আমেরিকা-ইরান সম্পর্কের সম্ভাব্য উন্নতি এবং আন্তর্জাতিক অর্থনীতির ধীরগতি, সবকিছুই সোনার দামের ওপর প্রভাব ফেলছে। সম্প্রতি ডলারের কিছুটা দুর্বলতা ও বিশ্ববাজারে ঝুঁকি কমার ইঙ্গিতে সোনার দামে সাময়িক চাপ তৈরি হয়েছে।
