কলকাতা: ভরা পদ্মের মাঝে যে কটা কেন্দ্রে ঘাসফুল ফুটেছে, তার মধ্য়ে একটি হল বেলেঘাটা। এই কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বড় ব্যবধানে জয়ও এনেছেন। যদিও এবার গেরুয়াঝড়ে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। রাত পোহালেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এহেন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ বলেছেন, ‘যে কোনওভাবে হোক, তাঁরা একটি সরকার করছেন। এবং তাঁদের নেতা কে হবেন ? সেটা সম্পূর্ণ তাঁদের দলের অভ্যন্তরীণ বিষয়। ফলে এখানে কোন ব্যক্তি হচ্ছেন, এই মুহূর্তে আমরা এর উপর দাঁড়িয়ে কোনও আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই।’