রাজ্যে পরিবর্তন, মহাকরণের প্রত্যাবর্তন, ১৩ বছর একা-ফাঁকা, এবার ব্যস্ত লালবাড়ি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের পরেই সিদ্ধান্ত মহাকরণে ফেরা। বিজেপি সূত্রের খবর, সরকার গঠন করে মহাকরণ থেকেই সরকার চালাতে চায় বিজেপি। এই নতুন সরকার নবান্নের পরিবর্তে কলকাতার ঐতিহ্যবাহী মহাকরণ (রাইটার্স বিল্ডিং) থেকে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মহাকরণে এ নিয়ে তোড়জোড় চোখে পড়েছে৷ পরিদর্শন সেরেছেন ইঞ্জিনিয়ার এবং পিডব্লিউডি-র কর্তারা