কলকাতা : শনিবার ব্রিগেডে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। তারপরই রাজনৈতিক লড়াইয়ে প্রাণ হারানো দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী এক্স হ্য়ান্ডেলে লেখেন লড়াকু বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য! দলের অগ্রগতিতে তাঁদের এই আত্মত্যাগ চিরকাল স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। অমিত শাহ লিখেছেন, যাঁরা দেশ ও সংগঠনের জন্য নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছেন, সেই সমস্ত শহিদদের কোটি কোটি প্রণাম।
‘১০ বছর পর SSC হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে একটাই নিবেদন…’, কী দাবি চাকরিপ্রার্থীদের ?
ফুলে সাজানো সুবিশাল সুসজ্জিত ফ্লেক্স। তাতে লেখা একের পর এক বিজেপি নেতা-কর্মীদের নাম, সেই সমস্ত নেতা-কর্মী নাম, যারা নানা সময়ে রাজনৈতিক লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন মঞ্চের অদূরে দেখা গিয়েছে শহিদ বেদি। শনিবার ব্রিগেডে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। আর এদিনই এই শহিদ বেদির ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী এক্স হ্য়ান্ডেলে লেখেন, ‘সাহসী বিজেপি কার্যকর্তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি! আজ কলকাতায় প্রথম বিজেপি সরকার গঠনের ঐতিহাসিক মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উৎসবমুখর পরিবেশেও আমরা সেই সমস্ত বিজেপি কার্যকর্তাদের কথা স্মরণ করেছি, যারা নিজেদের আদর্শ রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ দলের অগ্রযাত্রায় চিরস্মরণীয় । তাঁদের সাহস আমাদের সকলের কাছে শক্তির উৎস হয়ে থাকবে।’
সাহসী বিজেপি কার্যকর্তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি!
আজ কলকাতায় প্রথম বিজেপি সরকার গঠনের ঐতিহাসিক মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উৎসবমুখর পরিবেশেও আমরা সেই সমস্ত বিজেপি কার্যকর্তাদের কথা স্মরণ করেছি, যারা নিজেদের আদর্শ রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছেন।
তাঁদের এই আত্মত্যাগ… pic.twitter.com/HYPFpE2M4Z
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, বাংলায় বিজেপিকে শূন্য থেকে শিখরে পৌঁছে দেওয়ার যাত্রায় নিজেদের প্রাণের আহুতি দেওয়া কর্মীদের পবিত্র স্মৃতিতে নির্মিত এই স্মারক প্রতিটি কর্মীর হৃদয়ে আবেগের জোয়ার সৃষ্টি করছে। তাঁদের ত্যাগ, সংগ্রাম ও বলিদান আজ সার্থক হতে চলেছে। যাঁরা দেশ ও সংগঠনের জন্য নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছেন, সেই সমস্ত শহিদদের কোটি কোটি প্রণাম।
बंगाल में भाजपा को शून्य से शिखर तक पहुँचाने की यात्रा में अपने प्राणों की आहुति देने वाले कार्यकर्ताओं की पावन स्मृति में बना यह मेमोरियल, शपथ ग्रहण स्थल पर उपस्थित हर कार्यकर्ता के हृदय में भावनाओं का ज्वार उत्पन्न कर रहा है।
उन पुण्यात्माओं का त्याग, संघर्ष और बलिदान आज सार्थक… pic.twitter.com/Ichxsib9wg— Amit Shah (@AmitShah) May 9, 2026