Last Updated:
রাজ্যে প্রশাসনিক স্তরে বড় রদবদল৷ দুই আইএএস আধিকারিককে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানান হল রবিবার৷
কলকাতা: রাজ্যে প্রশাসনিক স্তরে বড় রদবদল৷ দুই আইএএস আধিকারিককে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানান হল রবিবার৷
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পি প্রমথ (আইএএস, ২০১৯ ব্যাচ), যিনি এতদিন এমএসএমই ও টেক্সটাইল দফতরের যুগ্ম সচিব ছিলেন, তাঁকে মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব পদে আনা হয়েছে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নবনীত মিত্তল (আইএএস, ২০২০ ব্যাচ)-কেও মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে।
গতকালই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু। আর এরপরেই পুলিশ এবং সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম বার নবান্নে যান শুভেন্দু অধিকারী। বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। সেই বৈঠককে কেন্দ্র করে নবান্নের নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া এবং কলকাতা পুলিশ। শুধু সভাঘরে নয়, নবান্নের নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার বেলা গড়াতেই কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েক জন উচ্চ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। কোথায় কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কী রকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ। তার পরে নবান্নের সভাঘরে অজয় এবং অখিলেশ নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন।
Kolkata,West Bengal
