পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী হিসেবে শনিবারই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছাস সকলের। কেউ নিয়ে এসেছিলেন উপহার, কারও হাতে ছিল রুপোর শাঁখ।কাল রাতেই কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।দুটি গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী প্রথমে মন্ত্রীসভার বৈঠক করবেন। এরপর প্রশাসনিক বৈঠক রয়েছে।
রওনা হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা পেয়েছে। ভয় আউট, ভরসা ইন। মোদিজি ভরসা দিয়েছে। মানুষ সাহস পেয়েছে। দায়িত্ব অনেক। কাজ করতে হবে।