কলকাতা : ‘মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন, গোটা পৃথিবীর মানুষ দেখল’, নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার, ভোটকর্মী, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল- সহ আরও অনেককেই, যাঁরা নির্বাচনে অংশ্রগ্রহণ করেছিলেন, তাঁদের সকলেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পশ্চিমবাংলার গণতন্ত্রের যে মহোৎসব হল, দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন, গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মানুষ দেখল, তাই একটা প্রদেশের নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা হচ্ছে। তাই আমরা প্রথমেই বাংলার জনগণ তথা ৯৩ শতাংশ ভোট প্রদানকারী, ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। সঙ্গে ভারতের নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ভোটকর্মী, গণনাকর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজার্ভার, কেন্দ্রীয় সুরক্ষা বল, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে।’
একনজরে পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
১। চালু কোনও সামাজিক প্রকল্পই বন্ধ নয়
২। সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর
৩। আজ থেকেই রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত
৪। আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু
৫। CRPC-র বদলে আজ থেকেই কার্যকর BNS
৬। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি
৭। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন IAS, IPS-রা
৮। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প
সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF- কে জমি হস্তান্তর, সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেট বৈঠকে
প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ-কে জমি হস্তান্তর নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, আজকে আমরা প্রথম দিনই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর তথা বিএসএফ- এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া, আমরা আজকে অনুমোদন দিলাম। আজ থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে বিএসএফ- এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।’