Last Updated:
Suvendu Adhikari: এদিনের বৈঠক শেষে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ জানালেন, ‘‘এই সরকার আমিত্বে বিশ্বাস করে না। সবাই একসঙ্গে কাজ করবে। সমালোচকরাও আমাদের সমালোচনা করতে পারবেন না৷’’
কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী ৷ বৈঠকে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন পাঁচ মন্ত্রী এবং মুখ্যসচিব ৷ এদিনের বৈঠক শেষে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ জানালেন, ‘‘রাজ্যের নতুন বিজেপি সরকার ‘আমিত্ত্বে’ বিশ্বাস করে না৷’’
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই সরকার আমিত্ত্বে বিশ্বাস করে না। সবাই একসঙ্গে কাজ করবে। সমালোচকরাও আমাদের সমালোচনা করতে পারবেন না ৷’’
শুভেন্দু অধিকারী জানালেন, ‘‘এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা ও ডাবল ইঞ্জিন সরকারের পথে অগ্রসর হবে। এই মন্ত্রীসভা সংবিধান প্রনেতা বাবাসাহেব আম্বেদকরের ভাষায় চলবে।’’ বৈঠকে নেওয়া হল ৬ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷ এই ছয় সিদ্ধান্ত হল-
১) মৃত্যুহীন অবাধ নির্বাচন, ভয়মুক্ত ভোট করা হয়েছে। বাংলার জনগণকে কৃতজ্ঞতা জানালাম। সঙ্গে কমিশন-সহ তাদের পুরো টিমকে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও প্রার্থীকে কৃতজ্ঞতা জানালাম।
২) যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে বিজেপি এসেছে সেই ৩২১ জনকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। এদের হত্যার বিচার দেব। সামাজিক দায় দায়িত্ব কাঁধে তুলে নিলাম।
৩) জনবিন্যাস বদলে গিয়েছে। দেশ ও রাজ্যের সুরক্ষার প্রশ্ন। বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া অনুমোদন দেওয়া হয়েছে। আজ থেকেই শুরু হবে। ভূমি সচিব ও মুখ্য সচিব দেখবেন। ৪৫ দিনের মধ্যে হস্তান্তর হবে।
৪) আয়ুষ্মান ভারতে যুক্ত হল রাজ্য আজ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সঙ্গে স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর সচিব দেখবেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফসল যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, উজ্জ্বলা যোজনা আজ থেকে যুক্ত হল রাজ্য। বিশ্বকর্মা যোজনায় যারা রাজ্যের হাতের কাজ করেন। ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন করিয়েছিলেন। আগের সরকার তা কেন্দ্রে পাঠাননি। উজ্জ্বলা যোজনায় ১ কোটি এই রাজ্যের মহিলা আছেন। গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়েছিল আবেদন। রাজনৈতিক কারণে আগের রাজ্য সরকার পাঠায়নি। আমরা পাঠালাম।
৫) আগে প্রশাসনিক আধিকারিকরা কেন্দ্রের ট্রেনিংয়ে যেতেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর তেমন নির্দেশ ছিল। বিএনএস নিয়ে রুল আগেই হয়েছে। কিন্তু তা এই রাজ্যে আগে যুক্ত হয়নি। আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতা যুক্ত হল।
৬) নিয়োগ হয়নি। আটকে ছিল। আবেদনের বয়সসীমা বাড়ানো হল ৫ বছর।
Kolkata,West Bengal
