Last Updated:
West Bengal New Ministers: বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে বাংলার প্রথম বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল-সহ মোট ৫ জন। কিন্তু তখন দফতর বন্টন হয়নি, সোমবার দায়িত্ব পেলেন নতুন মন্ত্রীরা।
কলকাতা: বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে বাংলার প্রথম বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল-সহ মোট ৫ জন। কিন্তু তখন দফতর বন্টন হয়নি। সোমবার থেকে শুরু হল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দফতর বন্টন। সোমবার দায়িত্ব পেয়েই মন্ত্রীরা সব নিজের নিজের দফতরে গেলেন কাজ বুঝে নিতে।
রাজ্যর অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের দায়িত্ব পান ক্ষুদিরাম টুডু। দায়িত্ব পাওয়ার পর নবান্ন থেকে সোজা চলে যান নিউটাউন আদিবাসী ভবনে। গোটা আদিবাসী ভবন ঘুরে দেখেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, দুই দফতরের দায়িত্ব নিয়েই আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা খাদ্য ও সমবায় দফতরের মন্ত্রী অশোক কীর্তনীয়ার। জ্যোতিপ্রিয় মল্লিকের আমলে যারা দুর্নীতি করে ভেবেছে পার পেয়ে যাবে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি মন্ত্রীর।
আবীর ঘোষাল
Kolkata,West Bengal
May 11, 2026 11:53 PM IST
