Last Updated:
Ayushman Bharat Yojana: প্রধানত স্বল্প আয়ের পরিবারগুলির জন্য স্বাস্থ্যসেবার খরচ কোনও কোনও সময় খুবই কষ্টকর হয়ে পরে। মূলত এই সমস্যা সমাধানেই, ভারত সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ((PMJAY) চালু করেছে। এই প্রকল্পের অধীনে, সুবিধাভোগী প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা পেয়ে থাকেন।
নয়া দিল্লি: রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হতেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি এক্স হ্যান্ডেলে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ” পশ্চিমবঙ্গে আমার ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন। যেটি উন্নত মান এবং সুলভ স্বাস্থ্যসেবা পাওয়া নিশ্চিত করে। একই সঙ্গে, ডবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে।”
প্রধানমন্ত্রীকে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের স্বাস্থ্য পরিষেবা-সহ বহু জনকল্যাণকর প্রকল্প থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠন হওয়ার পর আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্র সরকারের প্রতিটি জনমুখী প্রকল্প সমাজের সমস্ত বর্গের প্রান্তিক মানুষের কাছে কোনও রকম বাধা ছাড়াই পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গ আবার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও জনকল্যাণের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।”
প্রসঙ্গত গতকাল রাজ্য মন্ত্রী সভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প গৃহীত হয় রাজ্যে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন এবার থেকে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। সোমবার এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। এর জন্য প্রয়োজনীয় এগ্রিমেন্ট করা হবে। তার জন্য স্বাস্থ্য সচিব, মুখ্যসচিব, উপদেষ্টা দ্রুত কার্যকর করবেন। এর পাশাপাশি যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প গুলি আছে তার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।”
প্রধানত স্বল্প আয়ের পরিবারগুলির জন্য স্বাস্থ্যসেবার খরচ কোনও কোনও সময় খুবই কষ্টকর হয়ে পরে। মূলত এই সমস্যা সমাধানেই, ভারত সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ((PMJAY) চালু করেছে। এই প্রকল্পের অধীনে, সুবিধাভোগী প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা পেয়ে থাকেন।
Kolkata,West Bengal
May 12, 2026 12:13 PM IST
