Last Updated:
মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এই শপথগ্রহণের মাধ্যমে রাজ্যে তাঁর নেতৃত্বে নতুন মেয়াদের সরকার গঠনের আনুষ্ঠানিক সূচনা হল।
গুয়াহাটি: আজ, মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। দ্বিতীয় বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। সে রাজ্যে এটা হবে তৃতীয় এনডিএ সরকার। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সিতারমণ প্রমুখ। হিমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে এই অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠানে।
হিমন্তের পর মন্ত্রী হিসাবে নিলেন বিজেপি বিধায়ক রামেশ্বর তেলি, চরণ বোরো এবং অজন্তা নিয়োগ। মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির জোটসঙ্গী দল অসম গণ পরিষদ বা এজিপি-র প্রধান অতুল বরা।
Kolkata,West Bengal
May 12, 2026 11:54 AM IST
