কলকাতা : সরকারি বোর্ডের শীর্ষকর্তাদের পর কলেজেও নজর নতুন সরকারের। এবার সরানো হতে চলেছে কলেজে পরিচালন সমিতির সভাপতিদেরও। একাধিক কলেজের পরিচালন সমিতির মাথায় তৃণমূলের নেতা-বিধায়ক। একাধিক কলেজের পরিচালন সমিতিতে একাধিক তৃণমূল নেতা। আর তাই বেশ কিছু কলেজের পরিচালন সমিতির সভাপতিদের সরিয়ে দেওয়ার নির্দেশ রাজ্য সরকারের। কলেজে পরিচালন সমিতির সভাপতিদের সরিয়ে দেওয়ার কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। সরকারি প্রতিনিধিদেরও অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতি সভাপতিদের সরানোর নির্দেশ দিল নতুন সরকার। গত ১৫ বছরে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাথায় বসানো হয় তৎকালীর শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে তৎকালীন মন্ত্রী ও বিধায়কদের। এবার তাঁদের সরিয়ে নতুন পরিচালন সমিতি গড়ার নির্দেশ দিল উচ্চ শিক্ষা দফতর।
‘চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি’, জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
তৃণমূল আমলে শিক্ষা ব্য়বস্থার হাল হকিকত, শিক্ষা ব্য়বস্থার স্বাস্থ্য় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দুর্নীতি হয়েছে ! যোগ্য়দের চাকরি গিয়েছে ! রাজপথ উত্তাল হয়েছে! রাজ্য় রাজনীতিতে ঢেউ উঠেছে ! এই পরিস্থিতিতেই বিপুল জনাদেশের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পরেই, রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতি সভাপতিদের সরানোর নির্দেশ দিল নতুন সরকার।
এর আগে কসবা আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পরেই তৎকালীন শাসক দল তৃণমূলের ছাত্র নেতাদের দাদাগিরির ঘটনা ঘিরে ঝড় ওঠে। কলেজে কলেজে সামনে আসে মনোজিৎ মডেল। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন স্পষ্ট নির্দেশ দেন, ‘সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে’। এবার আদালতের দেখানো সেই পথেই হাঁটল বিজেপি সরকার।
চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
মনোজিৎকাণ্ড সামনে আসার পর দেখা যায় রাজ্য়ের কলেজগুলির পরিচালন সমিতির মাথায় বসে রয়েছেন তৃণমূলের সাংসদ থেকে তৎকালীন মন্ত্রী-সাংসদ-বিধায়করা ! কেউ ৬ টা কলেজের পরিচালনের সমিতির সভাপতি, তো কারও হাতে রয়েছে ৪টে কলেজ। এবার জোড়াফুল শিবিরের সেই একাধিপত্য ভাঙতেই সক্রিয় হল শুভেন্দু অধিকারীর সরকার। এতদিন রাজ্যজুড়ে প্রায় সাড়ে চারশ সরকারি কলেজের সিংহভাগের মাথাতেই ছিল তৃণমূলের তৎকালীন মন্ত্রী-বিধায়ক, সাংসদরা। এবার নতুন সরকারের উচ্চ শিক্ষা দফতরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি কলেজের মাথাদের সরিয়ে নতুন করে গড়তে হবে পরিচালন সমিতি।