গত ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু বয়, শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে, সেদিনই ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, উত্তীর্ণের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সকাল ১০ বেজে ৩০ মিনিটে ফলপ্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও পরীক্ষার গার্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল—এমনটাই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর একই পরীক্ষাকেন্দ্রে তিন ধরনের পরীক্ষার্থী অংশ নেয়: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা।
কোথায় রেজাল্ট দেখা যাবে?
wbchse.wb.gov.in
result.wb.gov.in
কীভাবে দেখবেন ফলাফল?
প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
এর পরই ফলাফল দেখার পাতাটি খুলে যাবে।
সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
তা হলেই পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন ফল।
পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যেতে পারে।
DigiLocker-এর মাধ্যমে WBCHSE HS Result 2026 ডাউনলোড করার পদ্ধতি:
DigiLocker-এর ওয়েবসাইট DigiLocker-এ যান অথবা মোবাইলে DigiLocker অ্যাপ ডাউনলোড করুন।
আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং আধার নম্বর দিয়ে সাইন আপ করুন। রেজিস্ট্রেশনের পর আপনার মোবাইলে একটি সিকিউরিটি PIN আসবে।
সেই PIN দিয়ে লগইন করুন। হোমপেজে গিয়ে ‘Education’ সেকশনে ক্লিক করুন।
“WB HS Result 2026” লিঙ্কটি খুঁজে সিলেক্ট করুন। আপনার আধার নম্বর দিয়ে সাবমিট করুন।
স্ক্রিনে আপনার WBCHSE Result 2026 মার্কশিট দেখা যাবে—এটি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন।