Last Updated:
Purulia News: অঙ্কন শিল্পে আধুনিকতার ছোঁয়া। পুরুলিয়ায় ব্যতিক্রমী সামার আর্ট কার্নিভাল। ৩০০ প্রতিযোগীর শিল্পের লড়াই। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় রুপোর কয়েন ও সম্মাননা স্মারক।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রঙ, কল্পনা ও সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধনে পুরুলিয়ায় অনুষ্ঠিত হল বিশেষ ‘সামার আর্ট কার্নিভাল’। পুরুলিয়া রোটারি ক্লাবের উদ্যোগে শহরের রাজগড়িয়া ধর্মশালায় আয়োজিত এই কার্নিভালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অঙ্কন শিল্পী ও খুদে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
প্রায় ৩০০ জন প্রতিযোগী এই কার্নিভালে অংশগ্রহণ করেন। ছোটদের থেকে শুরু করে তরুণ শিল্পীদের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইন আর্টস প্রতিযোগিতার পাশাপাশি ফেস আর্ট, হ্যান্ড পেন্টিং, রঙ্গোলী, ক্লে-পেন্টিং, ক্রিয়েটিভ স্কেচ, রঙের নানা অভিনব ব্যবহার ও আধুনিক শিল্পকলার বিভিন্ন দিক তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। গোটা প্রাঙ্গণ যেন রীতিমতো রঙের উৎসবে পরিণত হয়েছিল।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে জেলার শিল্প ও সংস্কৃতির জগতে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন শিল্পপ্রেমীরা।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
May 11, 2026 10:26 AM IST
Purulia News: পুরুলিয়ায় জমজমাট ‘সামার আর্ট কার্নিভাল’! ফেস আর্ট থেকে ক্লে-পেন্টিং, শিল্প-সৃজনের এক অনন্য আসর, দেখুন