আবির দত্ত, কলকাতা : আজ যদি ইডি গ্রেফতার করে কী করবেন ? ইডি দফতরে ঢোকার মুখে এবিপি আনন্দর প্রতিনিধির প্রশ্নে এর উত্তর দিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। তিনি বলেন, “আইনের রাস্তায়। যদি গ্রেফতার করে…।” এর পাশাপাশি তিনি দাবি করেন, জীবনে কোনও দিন তোলবাজি করেননি। যদিও এর আগে গত পয়লা এপ্রিল আর্থিক প্রতারণা, তোলাবাজির অভিযোগে বালিগঞ্জের ফার্ন রোডে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বা়ড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস ও বেহালায় সংস্থার MD জয় এস. কামদারের বাড়ি-সহ ১০ জায়গায় তল্লাশি চালিয়েছিল ED। আর্থিক প্রতারণা ও তোলাবাজি মামলায় সোনা পাপ্পুকে বারবার তলব করেছিল ED। তাঁর বাড়ি থেকে এর আগে সম্পত্তি সংক্রান্ত প্রায় ৩০০ পাতার নথি উদ্ধার হয়েছিল।