Last Updated:
Bhumi Pednekar: ফের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর৷ তবে এবার কোনও সিনেমার কারণে নয়, বরং দলাই লামার সঙ্গে সাক্ষাৎ করে তিনি নিজেকে সত্যিই সৌভাগ্যবতী মনে করেছেন এবং তাঁর সঙ্গে দেখা করে চলে আসার সময় তিনি হাউ হাউ করে কেঁদে ফেলেন।
মুম্বই: বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর সম্প্রতি দলাই লামার সঙ্গে সাক্ষাতের পর একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি এই অভিজ্ঞতাকে অত্যন্ত মর্মস্পর্শী এবং অবিস্মরণীয় বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাতের একাধিক ছবি পোস্ট করে ভূমি সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি আরও জানান যে, দলাই লামার সঙ্গে দেখা করে যখন তিনি সেখান থেকে চলে আসছিলেন, তখন তিনি বুঝতে পারেন যে তাঁর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। অভিনেত্রী এই সাক্ষাৎকে জীবনের সেরা স্মৃতি বলেছেন ।
ভূমি পেডনেকরের শেয়ার করা প্রথম কয়েকটি ছবিতে দেখা যায়, তিনি দলাই লামার সামনে মাথা নত করছেন এবং সাক্ষাতের সময় আবেগাপ্লুত হয়ে পড়েছেন। বাকি ছবিগুলোতে মঠে কাটানোর সময় এবং শান্ত পরিবেশের কিছু ঝলক দেখা যায়। ক্যাপশনে তিনি তাঁর ‘অবাস্তব’ অভিজ্ঞতার কথা ব্যাখ্যা করেছেন এবং এই অভিজ্ঞতা লাভ করতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবতী বলে অভিহিত করেছেন।
তিনি জানান, “দলাই লামার উপস্থিতিতে সবকিছু হালকা, শান্ত ও পরাবাস্তব মনে হচ্ছিল। যেই মুহূর্তে আমি সেখান থেকে চলে এলাম, আমি বুঝতে পারলাম আমার চোখ থেকে জল গড়িয়ে আসছে । এটা এমন এক অনুভূতি যা আমি পুরোপুরি ব্যাখ্যা করতে পার না, কেবল গভীরভাবে অনুভব করতে পারি। আমি এক আত্ম-অনুসন্ধানের যাত্রায় ছিলাম এবং এই জাদুকরী মুহূর্তগুলো আমাদের প্রাপ্ত জীবনের জন্য আমার হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করে দিয়েছে। এমন শান্তি, করুণা ও সহানুভূতির একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করতে পেরে আমি সত্যিই ধন্য। এটি এমন একটি স্মৃতি যা আমি চিরকাল সঙ্গে নিয়ে চলব।”
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, ভূমি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ ছবির নির্মাতাদের সঙ্গে ভূমি একটি কোর্টরুম ড্রামার জন্য কথা বলছেন। তিনি নেটফ্লিক্সের জন্য ইমরান খানের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনমূলক ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে চলেছেন। তবে পুরো বিষয়টি এখনও গোপন রাখা হচ্ছে৷ সম্প্রতি শিরোনামে উঠে এসেছিলেন ভূমি৷ ইশান খাট্টার অভিনীত নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রয়্যালস’-এর দ্বিতীয় সিজনে তিনি অভিনয় করছেন না।
Kolkata,West Bengal
