কলকাতা: ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, কাল দেশজুড়ে বন্ধ ওষুধের দোকান। আগামীকাল দেশজুড়ে ২৪ ঘণ্টা প্রতীকী ধর্মঘট কেমিস্ট-ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠনের। ওষুধের অনলাইন ব্যবসা বন্ধ করতে হবে, দাবি সংগঠনের।’বন্ধ করতে হবে ডিসকাউন্টের লড়াই। জাল ও নিম্নমানের ওষুধের কারবারও বন্ধ করতে হবে’, শুধুমাত্র পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টা প্রতীকী ধর্মঘট বেঙ্গল কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। পশ্চিমবঙ্গের আজ রাত ১২টা থেকে কাল দুপুর ১২টা পর্যন্ত চলবে ধর্মঘট।