Last Updated:
Kunal Ghosh: ‘বস বস বস!’ জাহাঙ্গির সরে দাঁড়াতেই বিস্ফোরক ইঙ্গিত ‘কুণালের! সেই বসের কী হল? তৃণমূলের অন্দরে শোরগোল! বিকেলেই বৈঠকে শীর্ষ নেতৃত্ব।
কলকাতা: ভোটের লড়াই থেকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান সরে দাঁড়াতেই বিস্ফোরক বিধায়ক কুণাল ঘোষ। আগামী ২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন, তাঁর দু’দিন আগেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তৃণমূলের ফলতার প্রার্থী। তার আগেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেল জাহাঙ্গির খানের মুখে। আর তারপরেই বড় ইঙ্গিত কুণালের মুখে।
কুণাল ঘোষ বলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি, বলেছিল। তাহলে পুষ্পা ঝুঁকল কেন? এত দলের জন্য ভাল বিজ্ঞাপন নয়। যিনি হেঁটে চলে বেড়ালে, সারাক্ষণ বস বস বস মিউজিক বাজত। সেই বসের কী হল? এত ভয় পেল কেন? এই এলাকা তো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এলাকা। তিনিই ভাল বলতে পারবেন। পুষ্পা ঝুঁকল কেন?’
এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়ে গিয়েছে তোলপাড়। সূত্রের খবর, পূর্বতন শাসক দলের অন্দরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। সূত্রের খবর, কে আপন? কে পর? তৃণমূল কংগ্রেসের অন্দরে ঘুরপাক খাচ্ছে এই দুই প্রশ্ন। স্বল্প সময়ের ব্যবধানে জয়ী বিধায়কদের নিয়ে তাই ফের আজ বৈঠকে বসছেন মমতা-অভিষেক। সূত্রের খবর, দলের নেতারা বিরক্ত ও ক্ষুব্ধ। গত বৈঠকে তাদের কথা বলার সুযোগ মেলেনি বলে অভিযোগ তোলেন দলের নেতাদের একাংশ এমনটাও সূত্রের খবর। তাই মঙ্গলের বৈঠকে নিজেদের কথা জানাতে চান তাঁরা। এমনটাই শোনা যাচ্ছে তৃণমূলের দলীয় সূত্রের খবরে।
একইসঙ্গে প্রশ্ন উঠছে, দলীয় নেতৃত্বের রাশ কার হাতে থাকবে? তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে বলেও সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকের আগে আলাদা বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, বেশ কয়েকজন বিধায়ক আলাদা করে বৈঠকে বসলেন। জানা যাচ্ছে, দলের হারের কারণ নিয়ে তাঁরা সরব হতে পারেন আজকের বৈঠকে।
Kolkata,West Bengal
