Last Updated:
Sukanta Majumder on Jahangir Khan: ‘ডায়মন্ড হারবার মডেল ছিল ফানুস’, অভিষেককে নিশানা করে সুকান্ত মজুমদারের তোপ। জাহাঙ্গির খান সরতেই তীব্র কটাক্ষ বিজেপির।
কলকাতা: বুধবার ফলতায় পুনর্নির্বাচনের প্রচারের শেষ দিন, আর তার আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’। আর তা নিয়েই শাসক শিবিরের তুলোধনার শিকার জাহাঙ্গির।
বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদরের নিশানায় জাহাঙ্গির খান। বিজেপি নেতার কটাক্ষ, ‘পুষ্পা ফুস হয়ে গেল। ডায়মন্ড হারবার যেতে দেখতাম সব লাইট পোস্টে লাগানো হোর্ডিং ঝুঁকেগা নেহি। এখন ওরাই রণে ভঙ্গ দিচ্ছে। যে কলসি বাজে বেশি। সেই কলসি শূন্যই হয়। বাজে বকা লোকেদের নিয়ে বেশি মাথা ঘামাবেন না। লোকসভা ভোটে এক লাখ ষাট হাজারের উপর ভোটে জিতেছিল অভিষেক এই ফলতা কেন্দ্রে। সাত লক্ষের উপর ভোট পেয়ে ডায়মন্ড হারবার থেকে জিতেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়।’
‘পুষ্পা ঝুকেগা নেহি…’ বলা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান শেষমেশ ঝুকেই গেলেন। কারণ, ২১ মে হবে ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। আর তার আগে বিরাট ঘোষণা করলেন জাহাঙ্গির। পরিষ্কার জানালেন, আসন্ন ভোটে তিনি লড়াই করবেন না। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। সাংবাদিক বৈঠক করে বললেন, ফলতার সাধারণ মানুষের শান্তির রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন।
অভিজিৎ চন্দ
Kolkata,West Bengal
