লখনউ: শনিবার নিজেদের প্লে-অফের আশা জিইয়ে রাখতে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস (LSG vs PBKS)। এই ম্যাচের ফলাফলের ওপরেই কিংসদের প্লে-অফে পৌঁছনোর আশা নির্ভরশীল ছিল, তাই ম্যাচের গুরুত্ব ছিল অপরিশীম। তবে সেই ম্যাচেই এক অপ্রীতিকর ঘটনা ঘটল যার জেরে পুলিশকে পর্যন্ত ছুটে আসতে হল।
এর আগে ভরা গরমে দুপুরের ম্য়াচে জলের সঙ্কট থেকে গ্যালারিতে সমর্থকদের মধ্য়ে ধাক্কাধাক্কি, না না বিতর্কিত ঘটনা ঘটেছিল এই দিনের ভেন্যু লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে। সেই মাঠেই ফের এক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে দর্শকাসন থেকে ভেসে আসা কোনও কথা বা কোনও আচরণের জেরে সেই স্ট্যান্ডের এক চিয়ারলিডার বেশ বিরক্ত। তিনি বারংবার দর্শকাসনে থাকা কিছু ব্যক্তির দিকে ইশারাও করে বিরক্তিও প্রকাশ করছিলেন।
শেষমেশ পুলিশ এসে দর্শকাসনে থাকা কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন বলেই ভিডিও দেখে মনে হচ্ছে। অনুমান করা হচ্ছে ওই দর্শকরা চিয়ারলিডদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন যা ওই চিয়ারলিডাররা বিরক্ত করে। তাই বাধ্য হয়ে পুলিশকে ঘটনায় হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনার জেরে ফের একবার বিতর্কে উঠে আসল একানা স্টেডিয়াম।
During the LSG vs Punjab match at Lucknow’s Ekana Stadium, some fans were seen misbehaving with the cheerleaders and troubling them. Police then arrived and took action against those fans.
Why do such things always happen in UP? pic.twitter.com/3iOQDnpc8Y
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) May 23, 2026
আরও পড়ুন:- মরশুমে প্রথমবার সুযোগ পেয়েই ভাল পারফরম্যান্স, ছেলে অর্জুনকে নিয়ে কী লিখলেন সচিন তেন্ডুলকর?
এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হয়ে সব বোলারদের মধ্যে অর্জুন তেন্ডুলকরের ইকোনমিই সবথেকে কম ছিল। তিনি অর্ধশতরান হাঁকানো ইনফর্ম প্রভসিমরন সিংহকে আউট করেন। অবশ্য ঋষভ পন্থ ক্যাচ না ফেললে অর্জুন আরও আগেই প্রভসিমরনকে সাজঘরে ফেরাতে পারতেন। তবে তাও যেখানে সব বোলার ১০ রানের অধিক প্রতি ওভার দেন, সেখানে অর্জুনের বোলিং সকলেরই নজর কাড়ে। ব্য়াট হাতেই তিনি এদিন পাঁচ রান করেন।
তবে এদিন সহজেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব। ১৯৭ রান তাড়া করতে নেমে অধিনায়কের অনবদ্য সেঞ্চুরিতে ১২ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব। সৌজন্যে প্রভসিমরন ও শ্রেয়স আইয়ারের দুরন্ত পার্টনারশিপ। শুরুতে শামির দুই ধাক্কার পরে শ্রেয়স এবং প্রভসিমরন মিলে ১৪২ রান যোগ করেন। প্রভসিমরন ৬৯ রানের ইনিংস খেলেন এবং শ্রেয়স আইয়ার কেরিয়ারের প্রথম আইপিএল শতরান হাঁকান। পঞ্জাব কিংস অধিনায়ক ১০১ রানে অপরাজিত থাকেন।