ধর্মশালা: আইপিএলের প্রথম কোয়ালিফায়ার আগামীকাল। মুখোমুখি হতে চলেছে আরসিবি ও গুজরাট টাইটান্স। লিগ টেবিলে শীর্ষে থেকে প্লে অফে জায়গা করে নিয়েছিল রজত পাতিদারের দল। অন্য়দিকে, দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে পৌঁছেছিল গুজরাত টাইটান্স। দুটো দলই জোরকদমে প্রস্তুতি সারছে নিজেদের। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে যদি বৃষ্টি খেলায় তাল কাটে? তাহলে কী হবে? খেলার কি কোনও রিজার্ভ ডে থাকছে?
আইপিএল ২০২৬ এর প্লে অফের প্রথম কোয়ালিফায়ার তো অবশ্যই এমনকী প্লে অফের কােনও ম্য়াচেই রিজার্ভ ডে নেই। এই পরিস্থিতিতে পুরো ম্য়াচ ভেস্তে গেলে কী হবে? এই প্রশ্নগুলোই উঠে আসছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, ধর্মশালায় আবহাওয়া বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে, ম্যাচের দিনে প্রায় দুই ঘণ্টার জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কমলা সতর্কতাও জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২১°C হতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪°C পর্যন্ত নেমে যেতে পারে। ফলে, দর্শকরা একটি পূর্ণাঙ্গ ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে। একমাত্র ফাইনাল ম্য়াচের জন্য় রিজার্ভ ডে-র বন্দোবস্ত করা হয়েছে।
আরসিবি বনাম গুজরাত ম্য়াচে যদি বৃষ্টির জন্য় খেলা না হয়, যদি একটি বলও খেলা না হয়, তাহলে পয়েন্ট টেবিলে লিগে পর্যায়ে সাফল্যের নিরিখে ফাইনালে পৌঁছে যাবে একটি দল। সেক্ষেত্রে আরসিবি ও গুজরাত দুটো দলই পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে লিগে। কিন্তু নেট রান রেটের নিরিখে যে দল আগে থাকবে, সেই দলই ফাইনাল খেলবে। আর সেক্ষেত্রে আরসিবি নেট রান রেটে গুজরাতের থেকে এগিয়ে ছিল লিগ পর্যায়ে। তার জন্য বিরাট কোহলিরা আইপিএলের ফাইনালে জায়গা করে নেবে। যদিও প্লে অফ ম্যাচগুলোর জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে যাতে যেকোনো পরিস্থিতিতে অন্তত পাঁচ ওভারের প্রতি দল ভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।
আইপিএলের প্লে অফে চারটি দল জায়গা করে নিয়েছে। আরসিবি ও গুজরাত প্রথম দুটো দল। তৃতীয় ও চতুর্থ দল হিসেবে টুর্নামেন্টে লিগ পর্যায়ে জায়গা করে নিয়েছিল হায়দরাবাদ ও রাজস্থান। লিগের শেষ ম্য়াচে কেকেআর তাদের ঘরের মাঠে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। অন্য়দিকে রাজস্থান মুম্বইকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়ে দেয়। এর সঙ্গে সঙ্গেই রাজস্থান শিবির চতুর্থ দল হিসেবে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল