আমদাবাদ: আইপিএলের ইতিহাসে দুটো দলই সবচেয়ে নতুন। গুজরাত টাইটান্স ও লখনউ সুপারজায়ান্টস। ২০২২ সালে দুটো দলের আত্মপ্রকাশ হয়েছিল। সেই সময় থেকে গুজরাত টাইটান্স এখনও পর্যন্ত একবার খেতাবও ঝুলিতে পুরে নিয়েছে। এই পরিস্থিতিতে আজকের প্লে অফে আরসিবি বিরুদ্ধেও পাশা উলটে দেওয়ার ক্ষমতা রাখে শুভমন গিলের দল। এক নজরে দেখে নেওয়া যাক প্লে অফের ইতিহাসে গুজরাত টাইটান্সের পারফরম্য়ান্স কেমন। তা একবার দেখে নেওয়া যাক —
আইপিএলে যোগ দেওয়ার পর থেকে গুজরাত টাইটান্স এখনও পর্যন্ত ছয়টি প্লে অফের ম্য়াচ খেলেছে। তার মধ্যে তিনটি ম্য়াচে জিতেছে গুজরাত ও তিনটি ম্য়াচে হেরেছে তারা। আরসিবি যেখানে ১৯টি মরশুমে মাত্র একবার ট্রফি জিততে পেরেছে। সেখানে গুজরাত টাইটান্স ২০২২ সালে টুর্নামেন্টে আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন হয়। তখন অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। ব্যাটিং থেকে বোলিং দুটো বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছেন ক্রিকেটাররা। অন্য় দলগুলো যেখানে নিজেদের মেলে ধরতেই সময় নিচ্ছে, সেখানে গুজরাত টাইটান্স শুরু থেকেই নিজেদের ধারাবাহিক পারফরম্য়ান্স বজায় রেখেছে প্রায় প্রতিটি মরশুমেই।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে গুজরাত ও আরসিবি মুখোমুখি মহারণে দু দলই সেয়ানে সেয়ানে টেক্কা দিয়েছে একে অপর দলকে। আইপিএলের নিয়ম অনুসারে প্লে অফের ম্য়াচগুলোর জন্য় কোনও রিজার্ভ ডে নেই। এারের আইপিএলের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার তো অবশ্যই এমনকী প্লে অফের কােনও ম্য়াচেই রিজার্ভ ডে নেই। এই পরিস্থিতিতে পুরো ম্য়াচ ভেস্তে গেলে কী হবে? তা নিয়েই সবার মধ্যে কৌতূহল বেড়েছে। তবে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, ধর্মশালায় আবহাওয়া বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে, ম্যাচের দিনে প্রায় দুই ঘণ্টার জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কমলা সতর্কতাও জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২১°C হতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪°C পর্যন্ত নেমে যেতে পারে। ফলে, দর্শকরা একটি পূর্ণাঙ্গ ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে। একমাত্র ফাইনাল ম্য়াচের জন্য় রিজার্ভ ডে-র বন্দোবস্ত করা হয়েছে। আরসিবি বনাম গুজরাত ম্য়াচে যদি বৃষ্টির জন্য় খেলা না হয়, যদি একটি বলও খেলা না হয়, তাহলে পয়েন্ট টেবিলে লিগে পর্যায়ে সাফল্যের নিরিখে ফাইনালে পৌঁছে যাবে একটি দল। সেক্ষেত্রে আরসিবি ও গুজরাত দুটো দলই পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে লিগে। কিন্তু নেট রান রেটের নিরিখে যে দল আগে থাকবে, সেই দলই ফাইনাল খেলবে।