২ লক্ষ টাকার বেশি কেনাকাটায় PAN বাধ্যতামূলকনতুন নিয়ম অনুযায়ী, ২ লক্ষ টাকার বেশি মূল্যের পণ্য বা পরিষেবা কিনলে PAN দেওয়া বাধ্যতামূলক হবে। সরকার এই ধরনের বড় খরচের উপর নজর রাখতে চায়, যাতে কর ফাঁকি রোধ করা যায়।কেউ যদি দামি পণ্য কেনেন, তাহলে সেই তথ্য সরাসরি আয়কর দফতরের নজরে যেতে পারে। বিশেষ করে সোনার গয়না, বিলাসবহুল সামগ্রী এবং বড় অঙ্কের নগদ লেনদেনে এর প্রভাব বেশি পড়বে। সরকারের দাবি, এতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং অঘোষিত টাকার ব্যবহার নিয়ন্ত্রণ করা সহজ হবে।
