পরিদর্শনের পর বিধায়ক শিশির ঘোষ জানান, মঙ্গলকোটের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির বিষয়ও তুলে ধরা হবে। তিনি বলেন, গ্রামীণ এলাকার মানুষ যাতে আরও ভাল চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
