Last Updated:
ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চলতি মাসের শুরুতে ভোপালের শ্বশুরবাড়িতে রহস্যজনক অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ত্বিশা শর্মা-কে।
ভোপাল: ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গত ১২ মে ভোপালে তাঁর শ্বশুরবাড়িতে ত্বিশাকে মৃত অবস্থায় পাওয়ার কয়েকদিন পরেই চাঞ্চল্যকর মোড়।
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) গিরিবালা সিংয়ের ভোপালের বাসভবনে পৌঁছে তাঁর পুত্রবধূ ত্বিশা শর্মার মৃত্যু মামলায় তাঁকে গ্রেফতার করে। মধ্যপ্রদেশ হাইকোর্ট গিরিবালা সিংয়ের আগাম জামিন বাতিল করার একদিন পরেই এই পদক্ষেপ করা হয়। প্রায় ১০ দিন ধরে পলাতক থাকার পর ত্বিশার স্বামী সমর্থ সিংকে ২৩ মে জবলপুর জেলা আদালত চত্বর থেকে ভোপাল পুলিশ গ্রেফতার করে।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট-এর নির্দেশের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ত্বিশা শর্মার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩-এর ৮০(২), ৮৫ এবং ৩(৫) ধারায়, পাশাপাশি Dowry Prohibition Act, 1961-এর ৩ ও ৪ ধারায় মামলা রুজু করেছে। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআইকে দ্রুত তদন্তভার গ্রহণ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
৩৩ বছর বয়সী ত্বিশা শর্মা ছিলেন নয়ডার প্রাক্তন মডেল-অভিনেত্রী। তাঁকে গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে ভোপালের বাসিন্দা সমর্থ সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। একটি অনলাইন ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্মে পরিচয়ের এক বছর পর তাঁদের বিয়ে হয়। মৃত্যুর পর ত্বিশার পরিবারের অভিযোগ তোলে যে পণের জন্য তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হত। আদালত আরও জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৮০(২), ৮৫ এবং ৩(৫) ধারার পাশাপাশি পণনিষেধ আইনের ৩ ও ৪ ধারায় গিরিবালা সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ গভীর তদন্তের দাবি রাখে। ত্বিষার বাবা নবনিধি শর্মা এবং মধ্যপ্রদেশ সরকার হাই কোর্টে আবেদন জানিয়ে গিরিবালার আগাম জামিন বাতিলের দাবি তুলেছিলেন। শুনানিতে উঠে আসে, ত্বিশাকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগও রয়েছে। পরিবারের দাবি, গিরিবালা সিং এবং তাঁর ছেলে সমর্থ সিং ত্বিশার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন এবং গর্ভপাতের জন্য চাপ দিতেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
