যদি ২০% কমে যায় সোনার দাম, ভারতে কত হবে দাম?বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৪,৬৮০ ডলার প্রতি আউন্স বলে ধরা হচ্ছে। অন্যদিকে ভারতে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১.৫৮ লক্ষ টাকার আশেপাশে রয়েছে।এখন যদি WGC রিপোর্ট অনুযায়ী ২০% পর্যন্ত পতন ঘটে, তাহলে ভারতীয় বাজারেও তার সরাসরি প্রভাব পড়তে পারে।২০% পতনের অর্থ হল, ১.৫৮ লক্ষ টাকা প্রতি ১০ গ্রাম দামের সোনা প্রায় ৩১,৬০০ টাকা পর্যন্ত সস্তা হতে পারে। সেক্ষেত্রে দাম নেমে আসতে পারে প্রায় ১.২৬ লক্ষ টাকা প্রতি ১০ গ্রামে।আন্তর্জাতিক বাজারে ৪,৬৮০ ডলার প্রতি আউন্স দামের সোনা প্রায় ৯৩৬ ডলার কমে গিয়ে ৩,৭৪৪ ডলার প্রতি আউন্সে পৌঁছতে পারে।তবে এটি শুধুমাত্র সম্ভাব্য ঝুঁকির একটি অনুমান। প্রকৃত দাম নির্ভর করবে ডলার, সুদের হার, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের কেনাবেচার উপর।
