ভারতে বিয়ের মরশুম হোক বা কোনও উৎসব, সোনা কেনা আমাদের ঐতিহ্য এবং বিনিয়োগ, দুটোরই গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনি কি জানেন, যে সোনাকে আপনি ‘হলমার্ক’ দেখে আসল ভাবছেন, সেটিও নকল হতে পারে? হ্যাঁ, বাজারে নকল হলমার্কের বহু ঘটনাই সামনে এসেছে। এই ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের বাঁচাতেই সরকার এখন HUID কোড বাধ্যতামূলক করেছে। চলুন জেনে নেওয়া যাক HUID কোড আসলে কী এবং সোনা কেনার সময় এটি যাচাই করা কেন জরুরি।
