২. ফ্রিল্যান্সিং করে আয়-অনেক সময় বিয়ের পর মহিলাদের বাইরে গিয়ে চাকরি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আপনার কোনও বিশেষ বিষয়ে দক্ষতা থাকে, তাহলে আপনি অনলাইনেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন।বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে Work From Home প্রজেক্ট পাওয়া যায়। আপনি বাড়িতে বসেই করতে পারেন, কনটেন্ট রাইটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং,ভিডিও এডিটিং ৷এই ধরনের কাজ শুরু করতে খুব বেশি বিনিয়োগেরও প্রয়োজন হয় না। শুধু একটি ল্যাপটপ এবং ভাল ইন্টারনেট সংযোগ থাকলেই শুরু করা সম্ভব।যদি কোনও নির্দিষ্ট বিষয়ে দক্ষতা না থাকে, তাহলে Affiliate Marketing বা YouTube-এর মাধ্যমেও আয়ের পথ তৈরি করতে পারেন।
