তাঁর ছবি অভিমান নিয়ে আসছেন তিনি৷ এই ছবির গল্প লিখেছেন যীশু৷ গল্পটা তিনি লিখেছেন বহু আগে, আবহমান ছবিতে অভিনয় করার সময়৷ সেই সময় দীপঙ্কর দে এবং তাঁর শটের মাঝে সেই গল্প তিনি দেখিয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষকে৷ ঋতুর অতি স্নেনভাজন ছিলেন যীশু৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে যীশুর বলেন, ঋতুদা ভাবতেও পারেননি আমি গল্প লিখতে পারি! পরে তিনি বলেন, তুই যেদিন পরিচালক হবি, সেদিন বানান এই ছবি৷
