Last Updated:
CPIM Shatarup Ghosh slams Abhishek Banerjee: তৃণমূলের সাংসদকে ডিম-জুতো ছুড়ে হেনস্থার ঘটনায় অভিষেককেই তীব্র কটাক্ষ করলেন বাম নেতা শতরূপ ঘোষ।
কলকাতা: সোনারপুর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। নন্দীগ্রামে গিয়ে ভোটের ফল ঘোষণার পর ‘ডিজে’ বাজানোর কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে ‘ডিজে’ কথার আসল অর্থ খুঁজে বিঁধে পোস্ট করেছেন বাম নেতা।
শনিবার অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনার পরই ফেসবুকে পোস্ট করেন শতরূপ। লেখেন, ‘ডিজে বাজবে শুনেছিলাম। আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো।’ শনিবার সোনারপুরে প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক। মৃত তৃণমূলকর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার মাঝপথেই অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। ছোড়া হয় ডিম, জুতো। এলোপাথাড়ি চড়-ঘুষি মারা হয় মাথায়-ঘাড়ে-গায়ে। শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় এলাকা থেকে নিরাপদে বেরিয়ে আসেন তিনি। এই ঘটনাতেই তীব্র কটাক্ষ করে অভিষেককে বিঁধে ফেসবুকে পোস্ট করেছেন শতরূপ। তবে ঘটনার নিন্দা করেছেন আরেক বাম নেতা সৃজন ভট্টাচার্য।
নির্বাচনী প্রচারে গত মার্চ মাসেই নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী পবিত্র করের হয়ে প্রচারে ‘পবিত্র’ নন্দীগ্রাম গড়ার ডাক দেন অভিষেক। কর্মিসভায় গিয়ে বলেন, “চার তারিখের পর, রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে। তাঁর এই মন্তব্যে সেই সময় শোরগোল পড়ে যায়। সেই ডিজে বানানোর প্রসঙ্গে টেনেই শনিবার সোশ্যাল মিডিয়ায় কথার অর্থ ব্যাখ্যা করেন শতরূপ।
Kolkata,West Bengal
