অদিতি খুব সাধারণ ঘরের মেয়ে৷ তাঁর পরিবারের কেউ গানের সঙ্গে যুক্ত ছিলেন না ঠিকই, কিন্তু গানের পরিবেশ ছিল বাড়িতে৷ বাবা-মা, দু’জনেই খুব গান শুনতে ভালবাসতেন৷ ফলে বাড়িতে সেভাবে সঙ্গীতচর্চা ছিলই৷ রবীন্দ্র সঙ্গীত থেকে নজরুলগীতি, অতুলপ্রসাদ, ডি এল রায়, সকলের গান শুনে বড় হয়েছেন গায়িকা৷
