Last Updated:
Bobby Deol: হাতে ছিল না কাজ, সেই সময়ে নেশায় ডুবে গিয়েছিলেন ববি দেওল৷ সেই সময়ে স্ত্রী তানিয়া তাঁকে ছেড়ে চলেও যেতে পারতেন বলে জানান অভিনেতা। তবে সেই কাজ করেননি তার স্ত্রী৷ এমনকী সংসারের দায়িত্বও নিয়েছিলেন তাঁর স্ত্রী৷
মুম্বই: বলিউডে একাধিক ছবি করেও তেমনভাবে নিজের জায়গা পাকিয়ে নিতে পারেননি ধর্মেন্দ্র-পুত্র ববি দেওল। তবে ‘অ্যানিম্যাল’ এবং ‘দ্য বাস্টার্ডস অফ বলিউড’-এর মতো বেশ কয়েকটি সিনেমায় ধামাকাদার অভিনয়ের মাধ্যমে কামব্যাক করার পর ধীরে ধীরে নিজের আলাদা এক জায়গা করে নিয়েছেন ববি দেওল৷ তবে অনেকেই হয়তো জানেন না, একটা সময়ে হাতে কাজ ছিল না ববির, তিনি মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন৷ এবং একাধিক চ্যালেঞ্জ-সহ ব্যক্তিগত সংগ্রামেরও সম্মুখীন হয়েছিলেন।
সম্প্রতি ‘আপ কি আদালত’-এ রজত শর্মার সঙ্গে এক আলাপচারিতায় ববি তাঁর জীবনের সেই কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন। তিনি স্বীকার করেছেন যে, কেরিয়ারের মন্দার সময়ে ব্যর্থতা এবং আত্ম-সন্দেহের অনুভূতি সামলানোর উপায় হিসেবে তিনি মদের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। মদ্যপানের আসক্তি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য তিনি তাঁর স্ত্রী তানিয়া দেওলকে কৃতিত্ব দেন। তাঁর খারাপ সময়ে স্ত্রী তানিয়া তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন এমন গুজব উড়িয়ে দিয়ে বলেন, তানিয়া সবসময় তাঁর পাশে ছিলেন।
ববি আরও বলেন, “তানিয়া আমার জীবনে না থাকলে আমি আজ এখানে বসতে পারতাম না। সে আমাদের সংসারের আর্থিক দায়িত্ব সামলাত। সে চাকরি করত এবং বাড়ির সমস্ত খরচ বহন করত। যখন আমার ছেলেমেয়েরা জিজ্ঞাসা করতে শুরু করল যে আমি কেন সারাক্ষণ বাড়িতে বসে থাকি আর তাদের মা অফিসে যায়, তখন আমার ভেতরটা ভেঙে গেল এবং আমি নিজে ফের কাজ করার সিদ্ধান্ত নিলাম।”
ববি দেওল তাঁর খারাপ সময়ে স্ত্রী তানিয়ার ছেড়ে যাওয়ার গুজবও উড়িয়ে দিয়েছেন। এবং সম্পূর্ণ মিথ্যা বলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, যদিও তাঁর স্ত্রী প্রায়ই তাঁকে মদ্যপানের বিষয়ে সতর্ক করতেন, তিনি কখনও সম্পর্ক ছেড়ে যাননি এবং সবসময় তাঁর পাশে ছিলেন। মনে হচ্ছে যেন কোনও রসিকতা শুনছি। নারীরা মানসিক ও আবেগগতভাবে খুবই শক্তিশালী, আমার স্ত্রী আমাকে কখনও ছেড়ে যায়নি। আমি মদ্যপান বন্ধ না করলে সে আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিত, কিন্তু সে কখনও তা করেনি।
Kolkata,West Bengal
