Last Updated:
বাসটিকে আটক করেছে পুলিশ। এরা প্রত্যেকে পার্ক সার্কাস এলাকার বাসিন্দা।
কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভেপথ দুর্ঘটনায় মৃত্যু ১৪ বছরের কিশোরের। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। বাসটিকে আটক করেছে পুলিশ। সেক্টর ফাইভ এর উইপ্রোব ব্রিজের উপরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত উবেদ আলাম, বয়স ১৪ বছর। তিন বন্ধু মিলে ইকোপার্কে ঘুরতে গিয়েছিল তারা। উইপ্রো ব্রিজের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। দুই বন্ধু এগিয়ে গেলে একজনকে দেখতে না পেয়ে আবার পিছনের দিকে যায়। তখনই দেখতে পায় ব্রিজের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে উমেদ। এরপর কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করে।
একইদিনে ঘটেছে আরও একটি দুর্ঘটনা। বাড়ি থেকে অনেক আশা নিয়ে এসেছিলেন গ্রাম পঞ্চায়েত অফিসে। আর গ্রাম পঞ্চায়েত অফিসে আসাটাই যেন কাল হয়ে উঠল এক মহিলার। ওই গৃহবধূ সঙ্গে ঘটল মর্মান্তিক ঘটনা। আর তাতে নেমেছে এলাকায় শোকের ছায়া। গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারলেন ওই গৃহবধূ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের চন্দ্রামেড় গ্রামের বাসিন্দা সরাজু মণ্ডল (৪৯), মঙ্গলবার ননদ চন্দনা অধিকারীর সঙ্গে ধলহরা গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিতে গিয়েছিলেন। গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দেওয়ার পর তারা দু’জনে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে নারণদাঁড়ি এলাকায় তমলুকগামী একটি দ্রুত গতির চারচাকার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় সরাজু মাটিতে লুটিয়ে পড়েন এবং পাশেই পড়ে যান ননদ চন্দনাও। সেখানেই মৃত্যু হয় তাঁর।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
