Last Updated:
রাজ্যে বিনিয়োগে করতে আগ্রহী আদানি গোষ্ঠী৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন করণ আদানি৷ তাজপুরের গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর৷
কলকাতা: রাজ্যে পরিবর্তন এর সঙ্গে সঙ্গে বাড়ছে শিল্প পতিদের আনা গোনা। নবান্নে করণ আদানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাজপুরের গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা বলে সূত্রের খবর। তাজপুরের গভীর সমুদ্র বন্দর বিনিয়োগ হলে বাংলার অর্থনীতিতে বিপুল প্রভাব পড়বে। ওড়িশার পারদ্বীপ ধামারা এর পর তাজপুরই পূর্ব ভারতের অন্যতম গুররুত্বপূর্ন বন্দর হতে পারে। পশ্চিমবঙ্গ, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত পণ্য আমদানি রপ্তানি তাজপুর বন্দর গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। বুধবার সন্ধ্যেতেই এই বৈঠক হয়েছে বলে সূত্রের খবর৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভয়হীন শিল্প বান্ধব সরকার গড়ার বার্তা দিয়ে বাংলায় শিল্প নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় শিল্প স্থাপনে বাধাপ্রাপ্ত হওয়া নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে শমীক জানালেন বাংলায় ফিরছে টাটা। শুধু তাই নয় সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির সরকারি পরিকল্পনা নিয়ে বড় দাবি বিজেপির রাজ্য সভাপতির।
শমীক ভট্টাচার্যের জানান, “আগামী ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে ‘আমুল’ পরিবর্তন আসবে।” একইসঙ্গে তিনি জানিয়েছেন বাংলায় বিনিয়োগের জন্য ইতিমধ্যেই ইচ্ছে প্রকাশ করেছেন বহু দেশের প্রথম সারির উদ্যোগপতিরা।
শুক্রবার বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে আলোচনাচক্রে উদ্যোগপতিদেরও ‘সতর্ক’ থাকতে বললেন শমীক ভট্টাচার্য। “আমরা চার ঘণ্টার বিজেপিদের ‘খুঁজছি, আপনারাও চার ঘণ্টার বিজেপির সন্ধান পেলে জানাবেন, ব্যবস্থা নেব।” রাতারাতি তৃণমূল থেকে যাঁরা বিজেপি হতে চাইছেন তাঁদের জন্য স্পষ্ট বার্তা দিয়ে এই ধরণের ‘পাল্টিবাজ’দের জন্য যে বিজেপির দরজা বন্ধ তাও বণিক সভার প্রতিনিধিদের এদিন স্পষ্ট জানান শমীক।
Kolkata,West Bengal
Jun 03, 2026 11:05 PM IST
