Last Updated:
সল্টলেক স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় কেন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি? বিধাননগর পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট৷ সজল সরকারের জামিন নাকচ৷
কলকাতা: সুপ্রিম কোর্টের জামিন খারিজের নির্দেশের পরেও কেন পদক্ষেপ নয় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে? সল্টলেক স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় বিধাননগর পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট।প্রশান্ত বর্মন এখনও গ্রেফতার নয় কেন? প্রশ্ন বিচারপতি অপূর্ব সিনহা রায়ের৷
অপরাধে বিডিও ফরচুনার গাড়ির ব্যবহার সম্পর্কে তথ্য উঠে আসে৷ তা সত্ত্বেও অভিযুক্ত বিডিও বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? কেন অভিযুক্ত বিডিও সম্পর্কে চার্জশিটে গোপনীয়তা আনা হয়েছে? পলাতক না অন্যকিছু মামলায় বিডিও, কেন উল্লেখ নেই চার্জশিট? আইন মেনে কাজ করেনি আইও, জানাল আদালত৷
তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত৷ রাজ্যের ডিজিপি কে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ। ১০ দিনের মধ্যে পদক্ষেপ সংক্রান্ত রিপোর্ট হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে পেশ করতে নির্দেশ বিচারপতি অপূর্ব সিনহা রায়ে’র। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পদক্ষেপ করবে ডিজিপি, প্রত্যাশা রাখছে আদালত। এই মামলায়, অভিযুক্ত সজল সরকারের জামিনের আবেদন নাকচ করেছে হাইকোর্ট।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের৷ মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, সল্টলেকের দত্তাবাদের দোকান থেকে স্বপন কামিল্যা নামে ওই ব্যক্তিকে অপহরণ করে খুন করেছেন রাজগঞ্জের বিডিও৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন রাজগঞ্জের বিডিও৷ খুনে অভিযুক্ত বিডিও কে ইকো পার্ক থানায় নিয়ে যাওয়া হয় সোমবার।
গত বছরের ঘটনা। ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যার দেহ। তিনি ছিলেন স্বর্ণব্যবসায়ী। অভিযোগ, তাঁকে অপহরণ করে খুন করা হয়েছিল। দেহ উদ্ধারের পর থেকেই মৃতের পরিবার প্রশান্ত বর্মণকে প্রধান অভিযুক্ত বলে অভিযোগ তোলে। এরপর এই বিডিওকে পদ থেকে সরানো হয়। আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যায় পুলিশ। ফেরার অবস্থাতেই তিনি দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। সোমবার রাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারেন তিনি। প্রকাশ্যে সেই ভিডিও-ও।
Kolkata,West Bengal
