Last Updated:
Helpline number: সরকারি পরিষেবায় সমস্যার কথা জানাতে হেল্পলাইন নম্বর চালু পশ্চিমবঙ্গ সরকারের। সপ্তাহের সোম থেকে শনি নির্দিষ্ট নম্বর ও ইমেইল মারফত অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।
কলকাতা: সরকারি পরিষেবায় সমস্যার কথা জানাতে হেল্পলাইন নম্বর চালু পশ্চিমবঙ্গ সরকারের। সপ্তাহের সোম থেকে শনি নির্দিষ্ট নম্বর ও ইমেইল মারফত অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “আপনার সরকার আপনার পাশে”। ৮২৮২০৮২৮২০ এই নম্বরে ফোন করে জানাতে পারবেন সমস্যার কথা। সোম-শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা যাবে ফোন, জানানো যাবে অভিযোগ।
রাজ্য সরকার এমনিতেই প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার টাকা দিতে শুরু করেছে। কিছুক্ষণ আগেই খুলে গিয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল। কিছুক্ষণের মধ্যেই এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩০০০ টাকা ক্রেডিট হতে শুরু করবে। অনেকেই অনুমান থেকে বলছেন, নতুন ফর্ম জমা না দেওয়া হলে, তারা সকলেই লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা ব্যাঙ্কে পাবেন। মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জানান, যারা কোনও ভাবেই ফর্ম জমা দিতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আনার দায়িত্ব সরকারের।
সেই সঙ্গে সরকার বিনামূল্যে বাস পরিষেবাও চালু করেছে ১ জুন থেকে মহিলাদের জন্য। সরকারি সংস্থা SBSTC, WBTC, NBTC-তে সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা দেওয়া হবে। এক্সপ্রেস বাস, এসি বাস সব বাসেই এই ধরনের পরিষেবা পাওয়া যাবে, কাউন্টার টিকিট এবং অনলাইন সবেতেই এই ধরনের পরিষেবা পাওয়া যাবে।
সেই সঙ্গে শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনা এর কাজ পুরো শেষ হয়ে গেলে আগের প্রকল্প বন্ধ হয়ে যাবে। তেমনি ভাবে আয়ুষ্মান ভারত শুরু হলে নাম ট্রান্সফার শুরু হলে স্বাস্থ্য সাথী এর ক্ষেত্রেও তাই হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
