*’অন্নপূর্ণা যোজনা’ হোক বা ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ৩ জুন অনেকের অ্যাকাউন্টেই ৩০০০ টাকা কিংবা ১৫০০ টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু অনেকেই এদিন ৩০০০ বা ১৫০০, কোনও টাকাই পাননি। যারা এখনও পর্যন্ত নতুন ফর্ম ফিলআপ করে উঠতে পারেননি, তাঁদের ক্ষেত্রে কত টাকা পাবেন, তা নিয়ে রয়েছে অনেক সংশয়। অনেকেই অনুমান থেকে বলছেন, নতুন ফর্ম জমা না দেওয়া হলে, তারা সকলেই লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা ব্যাঙ্কে পাবেন।
