নিজের পোষ্যটির মৃত্যু প্রসঙ্গে মুনমুন লিখেছেন, “স্বপ্নেও ভাবিনি যে তাকে এতটা নির্মমভাবে হত্যা করে টুকরো টুকরো করে ফেলা হবে এবং তার দেহটাকে অনেক দূরে টেনে নিয়ে যাওয়া হবে। তার নির্যাতিত, ক্ষতবিক্ষত প্রাণহীন দেহের দৃশ্য আমি ভুলতে পারছি না। তার এভাবে মৃত্যু প্রাপ্য ছিল না।” তিনি আরও যোগ করেন, “আমি ভেঙে পড়েছি, আমার ভেতরটা কেঁপে উঠেছে, এবং আমি ভাবছি কেন এমন একটি নিষ্পাপ মিষ্টি প্রাণের এমন নিষ্ঠুর পরিণতি হল।”
