প্রিয়া বলেন, অভিনেতা এমনকি কাজের পরেও তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “আমার আর কোনও উপায় ছিল না। আমরা একই হোটেলে, আলাদা আলাদা রুমে থাকছিলাম। কিন্তু তিনি আমাকে ক্রমাগত মেসেজ ও ফোন করতে থাকলেন। তিনি বলছিলেন, ‘আমি কি তোমার সঙ্গে সকালের ব্রেকফাস্টে দেখা করতে পারি?’ আমি বললাম, ‘আমি আগ্রহী নই।’ আমার জীবনে এমনটা আগে কখনও ঘটেনি, এবং এমনটা যেন আর কখনও না ঘটে।”
