Last Updated:
ভাল অভিনেত্রী, একটা সময় মন খুলে কাজ করতে পারেননি৷ কারণ সংসার এবং বিশেষ করে সন্তানদের পিছুটান ছিল৷ এখন ছেলে-মেয়ে বড় হয়ে নিজেদের জীবনে থিতু হয়েছেন৷ ফলে নন্দিনীও নিজের কেরিয়ার নতুন করে গড়ে তোলার কথা ভাবছেন৷
কলকাতা: বাংলা ধারাবাহিকের খুব পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায়৷ সিরিয়াল-সিনেমায় তাঁকে প্রায়ই দেখা যেত৷ আপাতত তিনি বাংলার বাইরে, মুম্বইতে রয়েছেন৷ কাজের জন্যই তিনি কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন৷ এবং সেই মতো তিনি বিভিন্ন জায়গায় অডিশনও দিচ্ছেন৷ এবার নন্দিনী সরাসরি ফেসবুকে কাজ চাইলেন৷ ফেসবুকে তিনি অডিশন দিলেন, পুরোটা হিন্দিতে৷ সোশাল মিডিয়ায় এভাবে কাজ চাওয়ার পর, নন্দিনীর প্রসংশায় পঞ্চমুখ নেট দুনিয়া৷
