Last Updated:
Agriculture News: পেঁয়াজ সংরক্ষণে নয়া পদ্ধতিতে সাফল্য পেয়েছেন চাষিরা। কমছে পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা, দীর্ঘদিন সংরক্ষণ করে লাভের সম্ভাবনা বাড়ায় খুশি কৃষকরা।
কালনা, বনোয়ারীলাল চৌধুরী: আলুর ক্ষেত্রে হিমঘরে ফসল রেখে যখন লোকসানের মুখ দেখছেন চাষিরা, তখন ঠিক উল্টো ছবি পেঁয়াজে। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার লক্ষ্মীপুর, রামকৃষ্ণপুর-সহ বিস্তীর্ণ এলাকার চাষিরা জমি থেকে পেঁয়াজ তোলার পর সরাসরি বাজারে না পাঠিয়ে নিজেদের বাড়িতেই তৈরি করছেন বাঁশের মাচা ও পেঁয়াজের গোলা। ঝুটি বেঁধে সেই মাচায় পেঁয়াজ রেখে দেওয়া হচ্ছে মাসের পর মাস। ফলে মরশুমে কম দামে বিক্রি না করে বাজারদর বাড়ার অপেক্ষা করতে পারছেন কৃষকরা।