Last Updated:
Akhilesh Yadav: ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (I-PAC)-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সমাজবাদী পার্টি৷ তবে অখিলেশ জানান, এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আর্থিক সীমাবদ্ধতার কারণে নেওয়া হয়েছে, কোনও রাজনৈতিক কারণে নয়৷
নয়াদিল্লি: ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (I-PAC)-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সমাজবাদী পার্টি৷ বুধবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব৷ তবে অখিলেশ জানান, এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আর্থিক সীমাবদ্ধতার কারণে নেওয়া হয়েছে, রাজনৈতিক অসন্তোষের জন্য নয়। যদিও বাংলার ভোটের ফলে তৃণমূলের ভরাডুবির ঠিক পরপরই অখিলেশের এই ঘোষণার কিছুটা হলেও রাজনৈতিক গন্ধ পাচ্ছে দেশের রাজনৈতিক মহল৷
যদিও অখিলেশ যাদব বলেন, এই বিচ্ছেদ সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়া নয়। অনেকেই মনে করেছিলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস (টিএমসি)—যারা I-PAC-এর অন্যতম বড় ক্লায়েন্ট—ঐতিহাসিক পরাজয়ের পর সম্পর্কের অবনতি হয়েছে। ‘অর্থাভাবই’ আসল কারণ, তা স্পষ্ট করে দেন অখিলেশ৷
যদিও বাংলার তৃণমূল সরকারের পতনের পরপরই অখিলেশের এই সিদ্ধান্ত খানিক কাকতালীয় তো বটেই৷ বাংলার তৃণমূল সরকারের আই-প্যাক নির্ভরতা, আইপ্যাকের বাংলার অফিসে ইডি হানা এবং সর্বোপরি আই-প্যাকের এক শীর্ষ কর্তার গ্রেফতারি, অন্য এক কর্তারা বাড়িতে ইডি হানা৷ সব মিলিয়ে ভোটের ঠিক আগে আগেই আই-প্যাকের কার্যত ‘পঙ্গু’ হয়ে যাওয়া যে তৃণমূলের পতনের একটি কারণ, তা বহু রাজনৈতিক বিশ্লেষকেরই মত৷ বারংবার ইডি হানায় সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও মনে করছেন অনেকে৷ অখিলেশের আই-প্যাক বিচ্ছেদের নেপথ্যে এইসমস্ত কারণকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতি বিশেষজ্ঞ মহল৷ যদিও এসপি সভাপতি জানিয়েছেন সম্পর্ণ অন্য কারণ৷
Kolkata,West Bengal
