কী কারণে দূরত্ব তৈরি হয়েছে অনীক-সন্ধির তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ, ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত, উদ্ধার সুইসাইড নোট। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
