Last Updated:
Anik Dutta Death Investigation: বুধবার দুপুরে আচমকাই টলিউডে আছড়ে পড়ল অনীক দত্তর প্রয়াণ সংবাদ। পরিচালক আর নেই, কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
কলকাতা: বাংলার জনপ্রিয় পরিচালকের আচমকা মৃত্যুসংবাদ। বুধবার দুপুরে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। এরপর সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, অনীক দত্তের পকেটে প্রেসক্রিপশন ছিল। তাতে যে সমস্ত ওষুধের নাম লেখা রয়েছে, তা ডিপ্রেশনের জন্য দেওয়া হয়। বুধবার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনীক দত্ত। স্ত্রী কাজে ব্যস্ত থাকার জন্য দেখা করেননি বা সময় দেননি বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, স্ত্রী দেখা না করার পরই ছাদে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে এগুলিই আপাতত জানতে পেরেছেন তদন্তকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদতে কী ঘটেছিল স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার পর তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা।
অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার তুলে দেওয়া হবে হোমিসাইড শাখার হাতে। খ্যাতনামা পরিচালকের এই ভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, গুরুত্ব বুঝেই তদন্ত দেওয়া হতে চলেছে হোমিসাইড শাখার হাতে। বুধবার সন্ধ্যায় অনীক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ তারপরেই জানা যাবে পরিচালকের মৃত্যুর আসল কারণ৷ তাঁদের একমাত্র মেয়ে বিদেশে থাকেন। বিকেলের পরে মেয়ে রাই দত্ত আসবেন, তারপরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে৷
অমিত সরকার
Kolkata,West Bengal
